• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
Headline
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ:লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড শ্রীপুরে বিভিন্ন মাঠে ফুটবল বিতরণ করলেন জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী শ্রীপুরে ১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে মাওনা চৌরাস্তায় অবৈধ সিএনজির দৌরাত্ম্য, প্রশাসনের আশ্বাসে মিলছে না সমাধান আমরাই ভবিষ্যৎ যোদ্ধা: লায়ন মোঃ গনি মিয়া বাবুল শ্রীপুরে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালো ভ্রাম্যমাণ আদালত, বাবার ৬ মাসের কারাদণ্ড কালীগঞ্জে শিশুকে যৌন হয়রানির অভিযোগে মুদি দোকানি গ্ৰেপ্তার, আদালতে প্ৰেরণ ঢাকা শহরের বর্জ্যজনিত দুর্ভোগ প্রশমনে কার্যকর পদক্ষেপ প্রয়োজন: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

কালীগঞ্জে শুরু সপ্তাহব্যাপী পৌরকর মেলা

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :একটি পৌরসভার রাস্তা, ড্রেন, স্ট্রিটলাইট কিংবা নাগরিক সেবার পেছনে যে অর্থ ব্যয় হয়, তার বড় একটি অংশ আসে নাগরিকদের কর থেকে। অথচ নানা কারণে অনেক করদাতার বকেয়া থেকে যায় বছরের পর বছর। সেই বকেয়া কর আদায়ের পাশাপাশি নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে কালীগঞ্জ পৌরসভা।
‘নিয়মিত পৌরকর পরিশোধ করুন, পৌর উন্নয়নে সহায়তা করুন’-এই প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (১৫ জুন) থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী পৌরকর মেলা। আগামী ২১ জুন পর্যন্ত চলবে এ আয়োজন। বিশেষ এ মেলায় বকেয়া পৌরকর পরিশোধকারীদের জন্য রাখা হয়েছে ১৫ শতাংশ কর ছাড়ের সুবিধা।
সকালে কালীগঞ্জ পৌরসভা কার্যালয়ে মেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌরসভা কার্যালয় ঘুরে দেখা যায়, করদাতাদের সুবিধার্থে তিনটি পৃথক বুথ স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব বুথে কর গ্রহণ করা হবে। ফলে নাগরিকরা সহজেই তাদের বকেয়া কর পরিশোধ করতে পারবেন।
পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র দত্ত বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ের পাশাপাশি করদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পৌর উন্নয়নে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
পৌর প্রশাসক এ টি এম কামরুল ইসলাম বলেন, এই বিশেষ সুযোগের মাধ্যমে করদাতারা যেমন আর্থিক সুবিধা পাবেন, তেমনি পৌরসভার রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে। এতে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি সকল করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে মেলায় অংশ নিয়ে বকেয়া পৌরকর পরিশোধের আহ্বান জানান।
মাত্র সাত দিনের এই সুযোগ কাজে লাগিয়ে করদাতারা যেমন তাদের বকেয়ার বোঝা কমাতে পারবেন, তেমনি নিজেদের পৌরসভাকে আরও উন্নত ও বাসযোগ্য করে গড়ে তোলার অংশীদারও হতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা