• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

মাওনা উত্তরপাড়ায় ব্যবসায়ীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়ায় ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে ‘মাওনা উত্তরপাড়া ব্যবসায়িক বহুমুখী সংগঠন’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মাওনা উত্তরপাড়া ডেকো গেইট এলাকায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।
‘সবার সাথে, সবার জন্য’ ও ‘সমৃদ্ধির পথে একসাথে’ এ দুটি স্লোগানকে সামনে রেখে গঠিত সংগঠনটি ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা, ব্যবসা সম্প্রসারণ, নতুন উদ্যোগ গ্রহণ, দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের পাশাপাশি সততা, ন্যায় ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের সভাপতি আরিফ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি ছিলেন মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামিল এবং মাওনা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. আরিফ খাঁনকে সভাপতি, মো. আতিকুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং নূর আহাম্মদ (রোমান)কে প্রচার সম্পাদক করে সংগঠনের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মতিউর রহমান খাঁন ও মো. শহিদ সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আলম বাঘা ও মো. আলফাজ উদ্দিনকে। আইনবিষয়ক সম্পাদক মো. মজিবুর রহমান, কোষাধ্যক্ষ মো. মামুন মিয়া, সহকোষাধ্যক্ষ মো. শরিফ মিয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. সাইফুল মল্লিক, দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া এবং ধর্মবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. শহিদ শেখ, মো. জাহিদ খাঁন, মো. রতন মীর, মো. নাছির হোসেন খাঁন, মো. আফজাল হোসেন কিরন, মো. সিদ্দিক মিয়া, মো. রিপন মিয়া, মো. খোকন মিয়া, মো. পলাশ মিয়া, মো. তোফাজ্জল মিয়া, শ্রী লোকনাথ, মো. আরাফাত, মো. হেলাল উদ্দিন, মো. মোফাজ্জল হোসেন ও মো. সাজিদুল ইসলাম।
নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাওনা উত্তরপাড়ার ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো, ব্যবসায়িক সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ নেওয়া এবং সদস্যদের দক্ষতা ও ব্যবসার প্রসারে সংগঠনটি কাজ করবে। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা