• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে গোয়ালঘরে জবাই করে ষাঁড়ের মাংস নিয়ে যাওয়ার অভিযোগ শীতলক্ষ্যার তীরে বালু ভরাটের আয়োজন, জব্দ ৫০ হাজার ঘনফুট নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শ্রীপুরে ছাত্রদলের মিছিল শ্রীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ফারজানা ইয়াসমিন শালবন সেতুর নিচে রহস্যময় প্যাকেট, খুলতেই বের হলো বিদেশি পিস্তল ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি পেলেন শ্রীপুরের ৩২ শিক্ষক কালিয়াকৈরে কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি ১৫ লাখ টাকা শ্রীপুরে তালাবদ্ধ টিনের ঘরে আগুন, কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

শব্দদূষণমুক্ত গাজীপুর গড়তে ১৫ দিনের সময়, বদলাবে সাড়ে ৫০০ বাসের হর্ন

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে গণপরিবহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে জেলার গণপরিবহনে চলাচলকারী সাড়ে ৫০০টির বেশি বাস থেকে হাইড্রোলিক হর্ন সরিয়ে সহনীয় মাত্রার হর্ন লাগানোর প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মালিক ও চালকেরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কেন্দ্রে পরিবহন মালিক ও গণপরিবহনের চালকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসক বলেন, গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার অন্যতম উপায় হলো গাড়ির অপ্রয়োজনীয় হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করা। এ বিষয়ে মোটরসাইকেল, অটোরিকশা, গণপরিবহনের চালকসহ শব্দদূষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করা হচ্ছে।তিনি বলেন, সভায় পরিবহন মালিক ও চালকেরা জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে সাড়ে ৫০০টির বেশি বাস থেকে হাইড্রোলিক হর্ন খুলে সহনীয় মাত্রার হর্ন ব্যবহার করা হবে। পাশাপাশি প্রয়োজন ছাড়া হর্ন না বাজানোর বিষয়েও তারা সম্মতি দিয়েছেন।

জেলা প্রশাসক আরও বলেন, গত দুই মাসে শব্দদূষণবিরোধী অভিযানে প্রায় ৯০০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ কার্যক্রম পরিচালনা করছে। জেলা পুলিশও শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করছে।তিনি বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য—মানুষকে স্বস্তি দেওয়া এবং একটি শান্ত ও শব্দদূষণমুক্ত গাজীপুর গড়ে তোলা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া। সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরসহ পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা