• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline
রাতের টহলে মর্মান্তিক দুর্ঘটনা, কালীগঞ্জে ভালুকায় ধানকুঁড়া রিসোর্ট বন্ধের দাবিতে মানববন্ধন শ্রীপুরে মাদকবিরোধী আলোচনা সভা, গঠন করা হলো কার্যকরী কমিটি ভালুকায় ৫০ কোটি টাকার ১০ একর বনভূমি উদ্ধার ভালুকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পিপি টুটুল ও চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল ভালুকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পৌর বিএনপির নেতাকর্মীরা কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান গফরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন গফরগাঁওয়ে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন নিয়ে মতবিনিময় সভা, আলোচনায় শহীদ উল্লাহ শ্রীপুরে পলাতক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সীমানাপ্রাচীর ভাঙচুর ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

ফসলি জমিতে বালু ভরাট, কালীগঞ্জে ২ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ছাড়া ফসলি জমিতে বালু ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টার অভিযোগে নাঈম আহম্মেদ মুন্না নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত পাইপলাইন ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের রায়েদিয়া মৌজার তেরমুখ ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
প্রশাসন জানায়, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে নদী থেকে ড্রেজারের মাধ্যমে পাইপলাইনে বালু এনে ফসলি জমিতে ফেলা হচ্ছিল। এ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়নি। এমনকি সড়কের ওপর দিয়ে পাইপলাইন নেওয়ায় স্থানীয়দের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় নাঈম আহম্মেদ মুন্নাকে দুই লাখ টাকা জরিমানা করেন। পরে বালু সরবরাহের পাইপলাইনটি ভেঙে দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহলের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ফসলি জমিতে বালু ফেলার কাজ চলছিল। এতে তেরমুখ ব্রিজসংলগ্ন আবাদি জমি ধীরে ধীরে বালুর স্তূপে পরিণত হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, জমির মালিকদের কয়েকজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। বালু ভরাটে কয়েকজন রাজনৈতিক নেতার সহযোগিতা রয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা