• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরে বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ২ মাসের কারাদণ্ড শ্রীপুরে বসতভিটা দখল ও চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মাদক ব্যবসায়ী দম্পতি আটক, উদ্ধার ২২০ পিস ইয়াবা শ্রীপুরে আব্দুল কাদের মাস্টারের জানাজা সম্পন্ন দখল-দূষণে হুমকিতে শীতলক্ষ্যা, নদীতে ইফতার করে প্রতিবাদ মাদ্রাসা ছাত্রের লাশ পোড়ানোর রহস্য উদঘাটন, গাঁজা সেবনের ঘটনা ঢাকতেই হত্যা শ্রীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ নারী শ্রীপুরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত কালীগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

কৃষক সমাবেশে দুই হাজার চারশ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রিপোটারের নাম / ৫৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অনাবাদী প্রতিত জমি চাষাবাদের আওতায় এনে খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে বছরে রবি মৌসুমে কৃষি পূর্ণদাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সমন্বয়ে কৃষক সমাবেশে কৃষকদের মাঝে বিনামূল্যে বিজয় ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ মুহাম্মাদ ইকবাল হোসেন সবুজ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ ফরিদ, প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মুয়ীদুল ইসলাম। সমাবেশ শেষে ২ হাজার চারশ শতাধিক কৃষকের মধ্যে প্রণোদনার ধান বীজ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। বর্তমান সরকার দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন। যারযার অবস্থান থেকে বসতবাড়ির আঙ্গিনার ফাঁকা জায়গাগুলোতে সবজি বাগান করতে হবে। একদিকে যেমন পরিবারের সবজির চাহিদা পূরণ হবে। অন্যদিকে বাড়তি আয় হবে। আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ