• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুর-৩ আসনে ধানের শীষের গণসংযোগে কৃষকদল ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ঢাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন গ্রেপ্তার কালিয়াকৈরে মজিবুর রহমানের ধানের শীষ মার্কার বিশাল মিছিল অনুষ্ঠিত শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন  ভালুকায় ভোট কিনতে টাকা বিতরণ, বিএনপির সাবেক সম্পাদকসহ ছয়জনের ১৫ দিনের কারাদণ্ড মাদকমুক্ত আধুনিক কাপাসিয়া গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিন-শাহ রিয়াজুল হান্নান  আমরা তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়বো-খায়রুল হাসান শ্রীপুরে কৃষকের গোয়ালঘর থেকে পাঁচ গরু চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের চেষ্টায় বেকারির আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রিপোটারের নাম / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ  খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার (৪ জানুয়ারি )দুপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারে অবস্থিত বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আশেকে মোস্তফাসহ স্থানীয় আলেম সমাজের নেতৃবৃন্দ ও বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার বলেন, বিএনপি আলেম সমাজকে সম্মান ও মর্যাদা দিয়ে থাকে। সেই কারণেই আমরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আলেম সমাজের এই যোগদান বিএনপির জন্য অত্যন্ত আনন্দের। আগামী দিনে তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হবে।অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ