• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে ৭টি মোবাইল কোর্ট, জরিমানা ৮২ হাজার টাকা কালিয়াকৈরে জব্দ ৮ ঘোড়া গোপনে বিক্রির অভিযোগ, সমালোচনার মুখে শেষে প্রকাশ্য নিলাম ফিলিং স্টেশনে তেল নিতে ৫ কিলোমিটার যানজট চরম ভোগান্তি জনসাধারণের  ​ শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হাসপাতাল সিলগালা, জরিমানা গাজীপুর -১ আসনে ধানের শীষ বিজয়ী হওয়ায় হিন্দু ভাইবোনদের অভিনন্দন ও সংবর্ধনা শ্রীপুরে ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রিতে জরিমানা কালীগঞ্জে রান্নাঘরের মেঝের নিচে ২০ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক শ্রীপুর পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ২ কালিয়াকৈরে নিষিদ্ধ আ.লীগের পুষ্পস্তবক অর্পণ, প্রশাসনের ভূমিকা প্রশ্নে

শ্রীপুরে ছাত্রলীগ নেতা মাহবুব হাসানের মাষ্ক সাবান বিতরণ

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

রাহাত আকন্দ বিশেষ প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধসহ স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ গাজিপুর জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থী মাহবুব হাসানের পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় সাধারন মানুষের মাঝে মাষ্ক ও সাবান বিতরণ করছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫ টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বাজারে এর সর্বস্তরের মানুষের মধ্যে এসব বিতরণ করা হয়।

গাজিপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও শ্রীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এর নির্দেশে মাহবুব হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মাক্স ও সাবান বিতরণের কর্মসুচীতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন উপজেলা ছাত্রলীগের কর্মী ।

মাষ্ক সাবান বিতরণ শেষে গাজিপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব হাসান বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে করোনা ভাইরাস মোকাবিলায় ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগে আপামর মেহনতি মানুষকে সচেতন করে তুলতে হবে। করোনা প্রতিরোধে সকলকেই সচেতন হতে হবে। তাই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি আমার অনুসারী দের নির্দেশ দিয়েছি যার যার এলাকাতে সাধ্যমত পাশে দাড়ানোর জন্য,ফেসবুকে সচেতনতামুলক প্রচারণা চালানোর জন্য। শিক্ষা শান্তি প্রগতির মশাল বাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে করোনা মোকাবিলায় সদা তৎপর রয়েছে। তিনি সর্বস্তরের জনতাকে করোনা রোধে নিয়ম মেনে চলার অনুরোধ জানান এবং ছাত্রলীগ কর্মীদের সেচ্ছাসেবকের ভুমিকা পালনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ