• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরের বেতন বৃদ্ধির দাবিতে কারখানা শ্রমিকদের বিক্ষোভ 

রিপোটারের নাম / ৩২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শ্রীপুরে বর্তমান অবকাঠামোতে বেতন বৃদ্ধি সহ ১৪ দফা দাবিতে কারখানা শ্রমিকরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার( ১০ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে মেঘনা গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা তাদের দাবি নিয়ে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ করেন।পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় নেতাকর্মী ও শ্রমিকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের হামলায় হাওয়ার ইউ নামে একটি কারখানার মূল ফটকের সামনে রাখা কিছু মোটরসাইকেল ও একটি নোয়া গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় নারী শ্রমিক সহ আহত হয় অন্ততপক্ষে পাঁচজন।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রীপুর থানা পুলিশ ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে দুপুরের দিকে কোন কিছুর সমাধান না দিয়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করে।
কথা হয় কারখানা শ্রমিক আনিছুর রহমান,লিংকন, ফাহিমা সহ আরো অনেকের সাথে। তারা বলেন, আমাদের নতুন অবকাঠামোতে বেতন বৃদ্ধি সহ আরো ১৪ টি দাবি অনেক দিন যাবত জানিয়ে আসছি কর্তৃপক্ষের কাছে। কিন্তু তারা কোন সুরাহা দেয়নি। আজকে বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কিছু দুষ্কৃতিকারী বহিরাগত লোক আমাদেরকে এলোপাথাড়ি মারধর করে। এসময় আমাদের নারী শ্রমিকসহ পাঁচজন আহত হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোন ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ