• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি

রিপোটারের নাম / ৩০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইক ফেসবুক আইডি ব্যবহার করে অপপ্রচার ও মানহানির অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন শ্রমিকদল নেতা মোঃ শরিফুল ইসলাম (৩৭)।
রোববার (১৯ এপ্রিল ) শ্রীপুর থানায় করা জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা পারফেক্ট পুরুষ ও ‘Beautiful Bhaluka নামের ভুয়া ফেসবুক আইডি থেকে তার ছবি ও ভিডিও সম্পাদনা করে মিথ্যা, বানোয়াট ও অশ্লীল পোস্ট প্রচার করছে। এসব পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার মান-সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে।
জিডিতে আরও বলা হয়, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সর্বশেষ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই আইডি থেকে আবারও তার বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি, ভিডিও ও লেখা পোস্ট করা হয়।
শরিফুল ইসলাম অভিযোগ করেন, এসব ভুয়া আইডির ব্যবহারকারীদের শনাক্ত করার চেষ্টা করেও তিনি কোনো তথ্য পাননি। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতেও তার বিরুদ্ধে মিথ্যা ও উসকানিমূলক পোস্ট দিয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা ও সম্পদের ক্ষতি সাধনের চেষ্টা করা হতে পারে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় জিডি করেছেন বলে তিনি জানান।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ