
গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম আজাদ। সম্প্রতি সংগঠনের অভ্যন্তরীণ সিদ্ধান্তের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত সেক্রেটারি আবুল কালাম আজাদ বলেন, সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং শ্রীপুর উপজেলায় জামায়াতে ইসলামীর কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমি আন্তরিকভাবে কাজ করব। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আবুল কালাম আজাদের নেতৃত্বে শ্রীপুর উপজেলা শাখার কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা করছেন। একই সঙ্গে তারা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।