• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক

রিপোটারের নাম / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় ফ্রি হেল্প ডেস্ক চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীপুর পৌর শাখা।

পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থীদের কলম, স্কেল, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রবেশপত্র সংক্রান্ত সহায়তা, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং জরুরি তথ্য প্রদান করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, অনেক পরীক্ষার্থী দূর-দূরান্ত থেকে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় প্রবেশপত্র ভুলে যাওয়া, কলম বা প্রয়োজনীয় সামগ্রী না থাকা, কিংবা অসুস্থ হয়ে পড়ার মতো পরিস্থিতিও দেখা যায়। এসব বিষয় বিবেচনায় নিয়েই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এই ফ্রি হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাফিজুর রহমান খান বলেন, পরীক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই উদ্যোগ সেই দায়িত্ববোধ থেকেই নেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীরা যাতে মানসিক চাপমুক্ত থেকে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্যই আমরা সহায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি।

শ্রীপুর পৌরসভা সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীদের ছোট সমস্যাও বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। আমাদের এই হেল্প ডেস্ক সেই সমস্যাগুলো দ্রুত সমাধানে ভূমিকা রাখছে, যাতে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নিতে পারে।

ইসলামী ছাত্রশিবির শ্রীপুর পৌর সভাপতি মুজাহিদুল ইসলাম রিয়াদ বলেন, আমাদের এই কার্যক্রম পুরো পরীক্ষা সময়জুড়ে চলমান থাকবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকতে চাই।

সেক্রেটারি ইজাজ আহমাদ নাবিলও একই ধরনের আশাবাদ ব্যক্ত করে বলেন, এই হেল্প ডেস্কের মাধ্যমে ছোট ছোট সহায়তাও অনেক বড় স্বস্তি এনে দিচ্ছে পরীক্ষার্থীদের মাঝে।এই উদ্যোগ পুরো পরীক্ষা জুড়েই অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে পরীক্ষার্থীদের অভিভাবকরাও এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। এক অভিভাবক বলেন, দূর থেকে সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়। এখানে এসে যদি এমন সহায়তা পাওয়া যায়, তাহলে অনেক দুশ্চিন্তা কমে যায়।

পরীক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, প্রয়োজনের সময় দ্রুত সহায়তা পাওয়ায় তাদের ভোগান্তি কমেছে এবং তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন পুরো সময় জুড়েই এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ