• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরে ছাত্রশিবিরের কর্মী সমাবেশে আদর্শ ও আত্মশুদ্ধির আহ্বান

রিপোটারের নাম / ৫২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) আসরের নামাজের পর শ্রীপুর মডেল মসজিদ সংলগ্ন খোলা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আদর্শিক চেতনার উন্মেষ, আত্মশুদ্ধি ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এই কুরআনী বাণী আমাদের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী করে তোলে এবং গভীর চিন্তার আহ্বান জানায়। বিবেকবান ব্যক্তিরাই সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হতে পারেন বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী ড. জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, বিবেকবান লোকেরাই কেবল সঠিক উপদেশ গ্রহণ করে এবং নিজেদেরকে সমাজ গঠনে প্রস্তুত করতে সক্ষম হয়। তিনি কর্মীদের মাঝে আত্মশুদ্ধি, অধ্যবসায় এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম আদিল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আফজাল হোসেন খান প্রমুখ।

সমাবেশে ছাত্রশিবিরের বিপুলসংখ্যক কর্মী, স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ