• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
একজন অসহায় আল-আমীনের চিকিৎসায় আপনার একটু সহায়তাই হতে পারে বেঁচে থাকার আশা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাপাসিয়ায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধানের দাবিতে এলাকাবাসী-শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীপুরে পারিবারিক কলহে জামাইয়ের মারধরে শ্বশুরের মৃত্যু শ্রীপুরে মোবাইল কিনে না দেওয়ায় শিশুর আত্মহত্যা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শ্রীপুরে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক, কথিত মূলহোতা খোকন পলাতক কালীগঞ্জে একদিনে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও মাদকবিরোধী নানা আয়োজন শ্রীপুরে বস্তায় মোড়ানো কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ শ্রীপুরে রাতের আঁধারে জবাই ১২ ঘোড়া জঙ্গলে পড়ে রইল মাথা-চামড়া, উধাও মাংস

শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুরের শ্রীপুরে দায়ের হওয়া একটি মামলাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নবী হোসেন। তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের জেরে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পৌর এলাকার উজিলাব ন্যাশনাল পোল্ট্রি মোড়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নবী হোসেন বলেন, নাহার এগ্রোর দায়িত্বে থাকা সেতু নামক ব্যক্তি আমাকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছিল, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ন্যাশনাল পোল্ট্রির ভেতরে থাকা মালামাল বের করে দেয়ার জন্য কিন্তু আমি রাজি হয়নি। পরে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে সাজানো ঘটনা ঘটিয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই। তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, মামলায় নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন বাবুলসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এর আগে, চট্টগ্রামের বাসিন্দা ও নাহার এগ্রো গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এ বি কে জিয়াউস শামস (সেতু) আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান অভিযোগটি এফআইআর (FIR) হিসেবে গ্রহণ করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে নবী হোসেন বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা বিশ্বাস করি, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।”

তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান এবং মামলাটির বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, মামলার বাদীপক্ষের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা