• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে মোবারক হোসেন শ্যামলের ঈদুল ফিতরের শুভেচ্ছা  শ্রীপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে তালাবদ্ধ দোকান ভেঙে জুতা লুটের অভিযোগ ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর পৌর বিএনপি নেতা নছ মিয়া প্রধান’র শুভেচ্ছা শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কালিয়াকৈরে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা- কারাদন্ড দেশের পরিবর্তনের জন্য যুবসমাজের বিকল্প নেই- সিইও তারেক রহমান মহাসড়কে যানজট নিরসনে মাওনা চৌরাস্তা অস্থায়ী বাজারের ইজারা বাতিলের দাবি এমপির এমপি বাচ্চুকে সংবর্ধনা, ভালুকা অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে শ্রীপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল গাজীপুরে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা, আহত ৩

শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রিপোটারের নাম / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ছাতির বাজার টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু। এতে অংশ নেন মাদ্রাসার ছোট বাচ্চা শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় মসজিদগুলোর ইমাম, আলেম ওলামা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন আকন্দ এবং পরিচালনা করেন সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার, ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমযান, ওলামা দলের নেতা হাফেজ নজরুল ইসলাম, মাওলানা আবুল কালাম কাজল, মুফতি মিজানুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, আনোয়ারুল ইসলাম আপেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন ডিবিএল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আল আমিন শেরপুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ