• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরে নদী দখল সংস্কার দূষণমুক্তের দাবি জানিয়েছেন নদী পরিব্রাজক দল

রিপোটারের নাম / ৫১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ শীতলক্ষ্যায় অবৈধ বালু তোলা, নদীর অবস্থা দখল ও নদী সংস্কার, দূষণ মুক্ত, দুর্গন্ধ মুক্ত ও অবৈধ দখলদার উচ্ছেদ,ভালুকা থেকে আগত নদীগুলোর মুখে সেন্ট্রাল ইটিপি নির্মাণ, বর্জ্য ফেলা বন্ধের দাবি জানিয়েছেন নদী পরিব্রাজক দল।
মঙ্গলবার (১৪ মার্চ ) বিকেলে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে উপজেলা নদী পরিব্রাজক দলের উদ্যোগে শীতলক্ষ্যার দখল ও দূষণমুক্ত করনে পদযাত্রা ও মানববন্ধনে বক্তারা এসব দাবি করেন।
শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পেয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান আহমাদুল কবির খোকন, ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল হক, শ্রীপুর  উপজেলা নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক শফি চাইল্ড কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ফজর আলী,উপদেষ্টা আশরাফুল ইসলাম, জুবায়ের আহমেদ, রাহাত আকন্দ প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ