• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

তিস্তার পানি বৃদ্ধি ডুবে গেছে আধা পাকা ধান ক্ষেত

রিপোটারের নাম / ৬৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 
অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল এবং নিচু এলাকার বোরধানসহ নানাবিধ ফসলের ক্ষেত ডুবে গেছে। আধাপাঁকা ধানক্ষেত ডুবে যাওয়ায় কৃষকরা মাথায় হাত দিয়ে বসেছে।
শেষ মহুত্বে এসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের এই ক্ষতি কৃষকদের চরম হতাশাগ্রস্থ করে তুলেছে। বিশেষ করে নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা এবং নিচু এলাকার আধা পাঁকা ধানক্ষেত সমুহ হেলে পড়ে পানিতে ডুবে গেছে। অনেক ধানক্ষেত হাটু পানি জমে রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত হতে শুক্রবার পর্যন্ত উপজেলার উপর দিয়ে অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে দ্রুত পানি নেমে আসায় উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তার নিচু এলাকা সমুহ প্লাবিত হয়ে পড়ছে। সে কারণে চরের বোরধানসহ পিঁয়াজ, বাদাম, মরিচ, গম, ভুট্টা, তরমুজ ক্ষেত ডুবে যাচ্ছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ২৭ হাজার হেক্টর জমিতে বোর ধানের চাষাবাদ হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী প্রায় ১০০হেক্টর জমির ফসল ডুবে গেছে। তবে বেসরকারি হিসাব অনুযায়ী এর পরিমান অনেক বশি।
কাপাসিয়া ইউনিয়নের বাদামের চরের কৃষক আনছার আরী জানান, তিনি ৫বিঘা জমিতে বোরধান চাষাবাদ করেছে। ইতিমধ্যে তার জমির ধান আধাপাঁকা হয়েছে। হঠাৎ অবিরাম বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে চরের মধ্যে পানি উঠে তার ধানক্ষেত ডুবে গেছে। তার দাবি রাতারাতি উজানের পানি নেমে এসে বোরক্ষেত সম্পন্নরুপে ডুবে যাবে। তিনি আরও বলেন শেষ মৌসুমে এসে এহেন ক্ষতি তার জন্য অনেক কষ্টকর হয়ে দাড়িছে।
হরিপুর ইউনিয়নের কাশিমবাজার এলাকার রফিকুল ইসলাম জানান, তিস্তার পানি হঠাৎ বৃদ্ধির কারনে চরাঞ্চলের পিয়াচ, মরিচ,বাদাম. গম, ভুট্টা, তরমুজসহ নানাবিধ মৌসুমী ফসলের ক্ষেত ডুবে গেছে। তিনি বলেন তার ১ বিঘা জমির পিঁয়াজ ক্ষেত শুক্রবার তিস্তার পানি ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে। এতে করে তার ২০ হাজার টাকা লোকসান হবে।
উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিব জানান, অবিরাম বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢল এবং কালবৈশাখী ঝড়ো হাওয়ায় নিচু এলাকার ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলায় প্রায় ১০০ হেক্টার জমির বোরধান ক্ষেত পানিতে হেলে পড়ে ডুবে গেছে। পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না। প্রাকৃতিক দুর্যোগে মানুষের আসলে কিছু করার নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ