• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

কালীগঞ্জ উপজেলা আ’লীগের বর্ধিত সভা

রিপোটারের নাম / ৬৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২

তৈয়বুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের আয়োজনে শুক্রবার বিকেলে উপজেলা আ’লীগ কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ. এম. আবু বকর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

এ সময় বক্তব্য রাখেন- জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফি মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌরসভার মেয়র এস.এম. রবিন হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার তোরণ, পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি জুয়েনা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি এস.এম. আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মবিন খান উজ্জ্বল, অর্থ বিষয়ক সম্পাদক শরিফ হোসেন খান কনক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির নেওয়াজ আরজু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, ছাত্রলীগের সভাপতি তানভির মোল্লাহ্ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ