• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

খামারীদের পশুই কোরবানির চাহিদা পূরণ করতে সক্ষম হবে-মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী

রিপোটারের নাম / ৬৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২

আশরাফুল ইসলাম শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ

বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন নেই। আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশের খামারীদের মোটাতাজা করা পশু কোরবানির চাহিদা পূরণ করতে সক্ষম হবে। সরকারের সঠিক সময়ের যুগান্তকারী পদক্ষেপের কারণে দেশের সকল জেলাতে অসংখ্য পশুর খামার গড়ে উঠেছে। খামারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে ও অসংখ্য পশু মোটাতাজা করা হয়েছে। এগুলো এবছর ঈদুল আজহা উপলক্ষে কোরবানির চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

বুধবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে এসিআই এনিমেল জেনেটিক্স এসিআই লিঃ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের খামারীরা যাতে মোটাতাজা করা পশু বিক্রি করে ন্যায্য মূল্য পায় তা নিশ্চতি করা হবে। সেজন্য চোরাই পথে যাতে পশু না আসতে পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ইতিমধ্যে সরকারের নতুন বাজেটে পশুখাদ্যের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি দেশের খামারীরা পশু পালন করে লাভবান হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাহান সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃ বৃন্দ ও এসিআই কোম্পানীর কর্মকর্তা গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ