• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক আলমগীর নির্বাচিত

রিপোটারের নাম / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৮) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. মাইন উদ্দিন (ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও আজকের ময়মনসিংহ), সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন (এনটিভি ও আমার দেশ) এবং কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু (নয়াদিগন্ত) নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন,সহ-সভাপতি: মো. আতাউর রহমান তরফদার (সংবাদ) ও এমএ সামাদ মিয়া (দৈনিক সবুজ) যুগ্ম সাধারণ সম্পাদক: আলী আকবর সাজু (আজকের পত্রিকা) ক্রীড়া সম্পাদক: মো. মোবাশ্বারুল ইসলাম সবুজ (দিগন্তবার্তা) সাহিত্য সম্পাদক: মো. আসাদুজ্জামান সুমন (বাংলাদেশ প্রতিদিন ও এটিএন নিউজ) দপ্তর সম্পাদক: মো. আনোয়ার হোসেন তরফদার (এটিএন সংবাদ) কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কামরুল হাসান পাঠান কামাল (ইনকিলাব), মো. কামরুজ্জামান মানিক (ইত্তেফাক), কামরুল এহসান চন্দন (জনকণ্ঠ) ও মো. শাহাব উদ্দিন (দৈনিক গণমুখ)।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এমএ মালেক খান উজ্জল (সমকাল), রফিকুল ইসলাম হিরন (সপ্ত মহাদেশ) ও রতন রায় (দৈনিক সবুজ)।

নবনির্বাচিত নেতৃবৃন্দ ভালুকা প্রেসক্লাবকে আরও সক্রিয় ও পেশাদার সাংবাদিকতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ