• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

কালীগঞ্জে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি

রিপোটারের নাম / ৬৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্ম বিরতি পালন করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেল্থ এসিষ্ট্যান্ট এসোসিয়েশন কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা এ কর্মবিরতি পালন করে।

কর্মবিরতি পালনকালে কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো. নাজমুল হোসেন ভূইয়া বলেন-স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতির ফলে আগামী ৫ ডিসেম্ভর ২০২০ইং হাম-রুবেলা ক্যাম্পেইনসহ দেশের ১ লক্ষ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নতকরণের দাবী জানান।

উপজেলা শাখার সদস্য সচিব সোহাগ চন্দ্র রণি ও সদস্য আব্দুর রহমান বলেন-গত ২০ ফেব্রুয়ারী ২০২০ইং আমরা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্য মন্ত্রী, সচিব ও মহাপরিচালক আমাদের দাবী সমূহ মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। আমরা এ সব প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। আমাদের দাবী পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।এ সময় উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ