• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসে দলিল লিখকদের শাটডাউন কর্মসূচি

রিপোটারের নাম / ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

আশরাফুল ইসলাম শ্রীপুর গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিষ্টার সোহেল রানার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে শাটডাউন কর্মসূচি পালন করছেন দলিল লিখকরা।

গত( ৮ জুলাই) দুপুরে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকবৃন্দ এক জরুরী সভার আয়োজন করেন।এই সভায় প্রবীণ দলিল লেখক এবং নবীন দলিল লেখকগণের সকলের মতামতের ভিত্তিতে শাটডাউন কর্মসূচি পালনের অভিমত ব্যক্ত করেন।

বুধবার (৯ জুলাই) সরেজমিনে দেখাযায় সাব রজিস্ট্রি অফিসের সকল দলিল লিখকগণ তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন।

এসময় কথা হয় দলিল লিখক জাকারিয়া মড়লের সাথে।তিনি বলেন , সাব-রেজিস্টার সোহেল রানা শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানের পর হতে দলিল লেখকগণের নিকট হতে ঘুষ হিসেবে অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন। এ ব্যাপারে ইতোপূর্বে কলম বিরতি করা হয়। পরে কলম বিরতির পেক্ষিতে সাব-রেজিস্ট্রার সমঝোতা করে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাস দিলে কলম বিরতি তুলে নিয়ে কাজকর্ম শুরু করেন। বর্তমানে সাব-রেজিস্ট্রার পূর্বের চেয়েও অধিক পরিমানে দুর্নীতির আশ্রয় নিয়ে ঘুষ আদায়ে বেপোরোয়া হয়ে উঠেছেন। আমরা সকল দলিল লেখকগণ এ ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে শাটডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।

দলিল লিখক আবুল হোসেন মুক্তার বলেন, উক্ত সাব-রেজিস্ট্রার বায়নানামা, আম-মোক্তার, মর্টগেজ এবং দানপত্র দলিলসহ বিভিন্ন দলিলে বিভিন্ন অজুহাতে ৫ লক্ষ হতে সর্বনিম্ন ১ লক্ষ টাকা অবাদে ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার সোহেল রানা বলেন,আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমি শুধু সকল দলিল লিখকগণকে শৃঙ্খলায় আনতে চেয়েছিলাম। শুধু কয়েকজন দলিল লিখক কে অনৈতিক সুবিধা না দেয়ার কারনে তারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ