• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক

রিপোটারের নাম / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর রুমা (২৫) নামে এক প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে।

ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষ হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

এ ঘটনায় উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনাটি সোমবার ভোরে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে ঘটে।

নিহত রুমা উপজেলার উজিলাব গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী। তিনি হেরা পটকা গ্রামের আব্দুর রশিদ ও সালেহা বেগমের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, গত ৮ মার্চ সকালে প্রসব বেদনা নিয়ে রুমাকে মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে তার সিজারিয়ান অপারেশন করা হয় এবং তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। অপারেশনের পর কিছু সময় পর্যন্ত রুমা স্বাভাবিক ছিলেন বলেও জানান স্বজনরা।
তবে সোমবার ভোর ৫টার দিকে রুমাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

তাদের অভিযোগ, রুমার মৃত্যুর বিষয়টি গোপন রেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়। ঢাকায় নেওয়ার পথে স্বজনরা বুঝতে পারেন রুমা আগেই মারা গেছেন। পরে তারা হাসপাতালে ফিরে এলে দায়িত্বরত চিকিৎসকসহ সংশ্লিষ্টরা হাসপাতাল ছেড়ে চলে যান।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের ভুল চিকিৎসা ও দায়িত্বহীনতার অভিযোগ এনে হাসপাতাল ভবনে ভাঙচুর চালান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের স্বামী মো. মানিক মিয়া বলেন, আমার স্ত্রীকে পরিকল্পিতভাবে ভুল চিকিৎসা দিয়ে হত্যা করা হয়েছে। এখন হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে হাসপাতালটি কার্যত বন্ধ রয়েছে এবং সংশ্লিষ্টরা পলাতক।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে । যদি চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ঘটনাটি স্পর্শকাতর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ