• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রিপোটারের নাম / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় তানভীর ইসলাম আরিয়ান (৯) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আনসার রোড এলাকায় কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার পোশাককর্মী সজল ইসলামের ছেলে। সে স্থানীয় কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে স্কুলে গিয়েছিল আরিয়ান। ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল সে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কভার্ড ভ্যান হঠাৎ পেছনের দিকে ব্যাক করতে শুরু করে। এতে ভ্যানটি এবং পাশের একটি সিমেন্টের সীমানা পিলারের মাঝখানে চাপা পড়ে যায় আরিয়ান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়,কেওয়া পুর্ব খন্ড এলাকায় স্থানীয় কবির নামে এক ব্যাক্তি রাস্তার মোড়ে বড় একটি সিমানা পিলার দিয়ে রেখেছিল, যার কারনে অনেক যানবাহন এখান দিয়ে যাতায়াত সমস্যা হতো। এর আগেও সেখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে কভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান জানান, স্কুল ছুটির পর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক কভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ