• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই

রিপোটারের নাম / ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আশরাফুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) :গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকা থেকে এক যাত্রীকে প্রাইভেটকারে তুলে অপহরণ করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আরিফ হোসেন (৩৫) সোমবার(২০ এপ্রিল) সকালে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরিফ হোসেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের চালক তাকে ২০০ টাকা ভাড়ায় ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। পরে আরও তিনজন যাত্রী উঠলে তিনিও গাড়িটিতে ওঠেন।
পথিমধ্যে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় পৌঁছালে গাড়িতে থাকা অজ্ঞাতনামা ব্যক্তিরা তার মাথায় ছুরি ঠেকিয়ে হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। এরপর তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এছাড়াও তার এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন বুথ থেকে ১ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করা হয়। পরে তাকে মারধর করে পরিবারের কাছ থেকে আরও টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয়। জীবননাশের হুমকির মুখে পড়ে তিনি স্ত্রীকে ফোন করলে তার স্ত্রী বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠান। পরবর্তীতে অফিস থেকেও ৩২ হাজার টাকা পাঠানো হয়, যা দুর্বৃত্তরা হাতিয়ে নেয়।
অভিযোগে আরও বলা হয়, দুর্বৃত্তরা পরবর্তীতে আরও টাকা দাবি করলে তার স্ত্রী অভিযুক্তদের দেওয়া একটি বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠান। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে যায় তারা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে তারা তাকে বাসায় নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ জানায়, লিখিত অভিযোগ পেয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ