• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ

রিপোটারের নাম / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদ্রাসা থেকে টিফিনের সময় এক দশম শ্রেণির ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ উঠেছে। উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের তারকাটা বাজার এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাব্বির হোসেন ওরফে সবুজ (১৬), তার বাবা নাজিম উদ্দিন (৫৫) এবং দুই ভাই সুজন (২৫) ও সজিব (২৩)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী গলদাপাড়া রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। একই মাদ্রাসার ছাত্র সাব্বির দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে শাসন করা হলে সে ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে অপহরণের হুমকি দেয়।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে টিফিনের সময় ছাত্রীটি মাদ্রাসার বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা সাব্বির একটি সিএনজি চালিত অটোরিকশায় তাকে জোরপূর্বক তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ছাত্রীর বাবা ইসলাম উদ্দিন জানান, নির্ধারিত সময়ে মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সাব্বির তার মেয়েকে নিয়ে গেছে। অভিযুক্তের বাড়িতে গেলে প্রথমে মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে তারা নানা টালবাহানা শুরু করে।
তিনি আরও জানান, বুধবার বিকেলে ছেলের পরিবার থেকে জানানো হয়েছে, তার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নোটারি পাবলিকের মাধ্যমে কোর্ট ম্যারেজ করে বিয়ে দেওয়া হয়েছে। তবে মেয়েকে কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি। দ্রুত মেয়েকে উদ্ধারের দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা সিকান্দার আলী সরকার বলেন, দুপুরের দিকে ছেলে ও মেয়েকে মাদ্রাসা এলাকা থেকে চলে যেতে দেখা গেছে। পরে মেয়েটিকে আর পাওয়া যায়নি।
গলদাপাড়া রিয়াজ উদ্দিন প্রধান দাখিল মাদ্রাসার সুপার আমিনুল ইসলাম জানান, ছাত্র ও ছাত্রী দুজনই তাদের প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। টিফিনের পর থেকে তারা নিখোঁজ হয়। পরে ছাত্রীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করে মাদ্রাসার পক্ষ থেকেও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ জানান, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে এসআই হালিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভিকটিমকে উদ্ধারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ