• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী

রিপোটারের নাম / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শ্রীপুর(গাজীপুর)সংবাদদাতা:গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব এক পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ১৭ এপ্রিল দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ভূমি অফিস সংলগ্ন এলাকায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় মো. ইউসুফের তিনটি বসতঘর।

এ দুর্ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হঠাৎ সব হারিয়ে পরিবারটি পড়ে যায় চরম অসহায়ত্ব ও অনিশ্চয়তার মধ্যে।

এই দুর্যোগময় মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয় গাজীপুর জেলা,শ্রীপুর উপজেলা ও রাজাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামী। ২৫ এপ্রিল সকালে জেলা আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঢেউটিন বিতরণ করা হয়। তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ,রাজাবাড়ি ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার হোসেন মাস্টার, সেক্রেটারি হাফেজ মোঃ আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ