• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

শ্রীপুরে মেয়র পদে আওয়ামীলীগর মনোনয়ন বৈঠক বর্জন করলেন ৪ প্রার্থী

রিপোটারের নাম / ৪১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

আশরাফুল ইসলাম , শ্রীপুর-গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগের মেয়র পদের প্রার্থী মনোনয়ন ভোটাভুটির পদ্ধতি প্রত্যাহার করে বৈঠক বর্জন করেছেন চার প্রার্থী। অপূর্ণাঙ্গ কমিটিক পূর্ণাঙ্গ হিসেবে চালিয়ে দেয়া, দলীয় গঠনতন্ত্র বিরোধী কমিটি গঠনসহ নানা অভিযোগ তুলেন তারা। পৌর নির্বাচন উপলক্ষ্যে শ্রীপুর পৌর আওয়ামীলীগ ওই বৈঠক ডাকেন। শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় ভোটের ফলাফল প্রকাশ করা হয়নি। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকল চারটা পর্যন্ত বৈঠক শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর আওয়ামীলীগ ও দলীয় সুত্রে জানা গেছে, আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তমতে শ্রীপুর পৌর আওয়ামীলীগ বৃহষ্পতিবারর ওই বৈঠক আহবান করেন। শ্রীপুর পৌরসভার বর্তমান মেয়র আনিছুর রহমানসহ সাতজন প্রার্থী বৈঠকে অংশগ্রহণ করেন। প্রার্থীরা ছাড়াও শ্রীপুর পৌর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য এবং ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
সুত্র জানায়, বৈঠকে উপস্থিতিরা প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ভোটাভুটির পক্ষে মতামত দেন। এক পর্যায়ে চারজন প্রার্থী নানা অভিযোগ উত্থাপন করে ভোটাভুটির সিদ্ধান্ত বর্জন করে বৈঠক প্রত্যাখান করেন। তারা হলেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সুপ্রিম কোর্টের আইনজীবি ও আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশীদ ফরিদ এবং গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন।
বৈঠক বর্জন করা প্রার্থীরা সাংবাদিকদের জানান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজরাই প্রার্থী হয়ে এরকম বৈঠক আহবান করা দলীয় বিধি বিধানের পরিপী। পৌর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি কবে কাথায় গঠণ করা হয়েছে তাও কেউ জানে না। অথচ দলীয় পরিচিতি নেই এমন লোকদের বিভিন্ন পদ পদবীর বিপরীতে বৈঠকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। বৈঠক বর্জন করা প্রার্থীরা সকল প্রার্থীর নাম দলীয় সভানত্রীর কাছে প্রস্তাব হিসেবে প্রেরণের দাবী জানিয়ে ভোটাভুটির আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বেরিয়ে যান।
বৈঠক বর্জন করা প্রার্থী ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগের বৃহৎ একটি অংশকে বাদ দিয়ে ওয়ার্ড ও পৌর আওয়ামীলীগের অপূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কোনো কমিটিই পূর্ণাঙ্গ হয়নি। এসব কমিটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী, একটি অংশের স্বার্থ এবং ভাড়া করা লোক দিয়ে গঠন করা হয়েছে।
এসব বিষয়ে শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈঠকের আগেই তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন। কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, প্রত্যকটি কমিটি দলীয় গঠণতন্ত্র মোতাবেক নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ও সম্মেলনের মাধ্যমে করা হয়েছে। কোনো ভাড়া করা বা বহিরাগত কেউ কমিটিতে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ