
কাপাসিয়া ( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুই বেকারি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৩ মে বিকেলে )কাপাসিয়া সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান ।
উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান জানান বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে বিএসটিআই এর আইন অনুযায়ী নিউ ভাই ভাই বেকারি মালিককে ও জেসমিন বেকারি মালিককে ৫০ হাজার টাকা করে সবমোট দুই বেকারি মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই এর ইন্সপেক্টর মোঃ মনির হোসেন , কাপাসিয়া থানার এস আই তপন সহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ ।