• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পেলেন আবুল কালাম আজাদ শ্রীপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন দিলেন জামায়াতে ইসলামী ভালুকায় হাইওয়ে পুলিশের হাতে ৯০ বোতল ভারতীয় মত ও প্রাইভেটকারসহ একজন আটক শ্রীপুরে মাদ্রাসা থেকে টিফিনের সময় ছাত্রী অপহরণের অভিযোগ শ্রীপুরে এসএসসি – দাখিল পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবিরের ফ্রি হেল্প ডেস্ক শ্রীপুরে প্রাইভেটকারে তুলে যাত্রীকে অপহরণ, টাকা ছিনতাই ফেইক ফেসবুক আইডিতে অপপ্রচার, শ্রীপুরে শ্রমিকদল নেতার জিডি শ্রীপুরে কভার্ড ভ্যানের চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু শ্রীপুরে বনভূমির গেজেট জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন   শ্রীপুরে মাদ্রাসাছাত্রীকে দুই দফা অপহরণ, উদ্ধার করেছে পুলিশ মূল আসামী পলাতক

অবৈধ ভাবে রাস্তার উপর পাকিং জনদুর্ভোগ চরমে

রিপোটারের নাম / ৫৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর মাওনা আঞ্চলিক সড়কের উপর নিউ হোপ ফিডমিল লি: এর কর্তৃপক্ষ অবৈধ ভাবে গাড়ী পাকিং করে গত চারদিন ধরে চলছে লোড-আনলোডের কাজ। এতে বাধাগ্রস্থ হচ্ছে ওই সড়কের যানচলাচল। দুই মিনিটের রাস্তা পার হতে সময় লাগে দুই ঘন্টারও বেশি। যানজটে পড়ে দুর্ভোগের স্বীকার হচ্ছে হাজার হাজার মানুষ। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ পাকিংয়ের ব্যবস্থা না করে এ ভাবে মালামাল লোড-আনলোড করায় তারা চরমদুর্ভোগে পড়েছে।

জানা যায়, নিউ হোপ ফিডমিল কারখানায় হঠাৎ করেই গত বুধবার (১১ মে)  থেকে গাড়ীর চাপ বেড়ে যায়। প্রতিদিন শত শত ট্রাক, কভারভ্যান মালামাল নিয়ে আসছে। আবার কারখানা থেকে পোল্ট্রি ফিড নিয়ে যাচ্ছে। কারখানায় আসা গাড়ী গুলো মাওনা শ্রীপুর আঞ্চলিক সড়কের উপর পাকিং করায় ওই সড়কে যানচলাচল বাধাগ্রস্থ হচ্ছে। অনেক সময়ই বন্ধ হয়ে যায় ওই সড়কের চলাচল। গত চার দিন ধরে রাস্তায় লেগে রয়েছে যানজট। দুই মিনিটের রাস্তা পার হতে সময় লাগে দুই ঘন্টার বেশী।

শুক্রবার (১৩ মে) থেকে সড়কের অবস্থা চরম আকার ধারন করে। দেশের বিভিন্ন জেলা থেকে গাড়ী এসে জড়ো হয় কারখানার সামনে। এতে ওই সড়কের জান চলাচল বন্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে এ পথে চলাচল কারী যানবাহন ৮/১০ কিলোমিটার ঘুরে মাওনা যাতায়াত করছে। কারখানা কর্তৃপক্ষ অবৈধ ভাবে রাস্তার উপর পাকিং করে মাল লোড-আনলোড করায় দুর্ভোগের স্বীকার হচ্ছে হাজার হাজার মানুষ।

এ বিষয়ে কারখানায় গিয়ে প্রশাসক ও মানবসম্পদ কর্মকর্তা মো: মিনহাজুল আবেদীনের সাথে কথা বলা যায়নি। মোবাইলে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। কারখানার এক্সজিকিউটিভ মো: রাজীবুল হক জানান, হঠাৎ করেই ব্রয়লার মুরগীর খাদ্য উৎপাদনের কাঁচা মালের দাম বেড়ে গেছে। এতে করে দেশের বিভিন্ন ফিড মিলগুলো খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে কেবল মাত্র নিজস্ব খামারিদের খাদ্য দিচ্ছে। এ কারখানার কর্তৃপক্ষ খাদ্য সরবরাহ বন্ধ না করায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে খাদ্য নিতে শতশত ট্রাক এসে ভীর জমাচ্ছে। মালামাল লোড-আনলোড করায় কাজ একই সাথে চলছে। হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে গাড়ী চলে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শদক মো: মনিরুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন করতে শ্রীপুর থানা পুলিশ কাজ করছে। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম জানান, জনদুর্ভোগ কমাতে এব্যাপারে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ